গুগল প্লে-স্টোর থেকে সরানো হলো বিপজ্জনক ২৯টি অ্যাপ

২৯ জুলাই, ২০২০ ১৫:২৪  
হোয়াইট অপস স্যাটোরি থ্রেট ইন্টেলিজেন্স টিম তাদের চার্ট্রেস ব্লুয়ার ইনভেস্টিগেশনের সময় ২৯টি ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশন খুঁজে পেয়েছে। এই ম্যালিশিয়াস অ্যাপ্লিকেশনগুলি ফটো এডিটিং অ্যাপ রূপে প্লে স্টোরে ছিল। এই অ্যাপ্লিকেশনগুলি খুব ঘন ঘন বিজ্ঞাপন এবং পপ-আপ দেখায়, এগুলি একেবারেই সুরক্ষিত নয়। মাঝে মাঝে অ্যাপগুলি ফোনে ইনস্টল হয়ে গেলে আইকনটি অদৃশ্য হয়ে যায় এবং প্লে-স্টোরে কোনো ওপেন ফাংশন দেখা যায়না। ফলে ইউজাররা চাইলেও অনেক ক্ষেত্রে এই অ্যাপগুলি আনইনস্টল করতে পারেন না। অ্যাপগুলি সম্পর্কে আশঙ্কা প্রকাশিত হওয়ার সাথে সাথেই গুগল প্লে-স্টোর থেকে ওই ২৯টি অ্যাডওয়্যার অ্যাপ সরিয়ে দিয়েছে। কিন্তু দেখা গেছে, প্লে-স্টোরে এই অ্যাপগুলি ৩.৫ মিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। ফলে এই অ্যাপগুলো ব্যবহারের শিকার বহু মানুষ।